ভৈরব নদে ভাসছিল যুবকের লাশ, হাতে-পায়ে বালুর বস্তা বাঁধা

যশোর প্রতিনিধি
৩০ জুলাই ২০২৪, ১৮:৪০আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৮:৪০

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে হাবিবুর রহমান (২৭) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) বিকালে উপজেলার বিভাগদী এলাকায় ওই নদ থেকে হাতে ও পায়ে বালুর বস্তা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

হাবিবুর রহমান (২৭) একই উপজেলার মধ্যপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। গত রবিবার বিকালে পাওনা টাকা আদায় করার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, সোমবার সন্ধ্যা থেকে তারা ভৈরব নদে লাশটি দেখতে পান। রাতেই পুলিশকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি খুঁজে না পেয়ে ফিরে যায়। মঙ্গলবার সকালে আবার লাশটি নদে ভাসতে দেখে নৌ পুলিশের কাছে খবর পাঠানো হয়। বিকালে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।

হাবিবুর রহমানের স্ত্রী তামিমা আক্তার বলেন, ‘গত রবিবার বিকাল ৪টার দিকে পাওনা টাকা আদায় করার কথা বলে হাবিবুর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে আর বাড়ি ফেরেননি।লোকমুখে শুনে মঙ্গলবার দুপুরে ভৈরব নদে ভাসতে থাকা অবস্থায় স্বামীর লাশ দেখতে পাই।’

অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক লোকমান হোসেন বলেন, ‘ভৈরব নদে উপুড় অবস্থায় হাবিবুরের লাশটি ভাসছিল। তার পেটের চারদিকে নাইলনের দড়ি প্যাঁচানো এবং দুই হাত ও দুই পায়ে মোট চারটি বালুর বস্তা নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। উদ্ধারের পর পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের ক্ষতচিহ্ন দেখা গেছে। এ ছাড়া মাথার পেছনের দিকেও আঘাতের চিহ্ন আছে। উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী