রামপাল বিদ্যুৎকেন্দ্রের ৫০৬৭ কেজি সরঞ্জামাদি চুরি, গ্রেফতার ২

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ হাজার ৬৭ কেজি মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়েছে। সংঘবদ্ধ চোর চক্রের প্রধানসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. খালিদ হাসান শেখ (২১) ও মো. রুহুল আমিন মল্লিক (২১)।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল লোহার সরাঞ্জামাদি চার হাজার ২০ কেজি, এসএস স্টিল বার এক হাজার ৪৫ কেজি, তামার তার দুই কেজি।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, কেপিআই রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের বিআইএফপিসিএল কোম্পানির সিকিউরিটি সুপারভাইজার কেন্দ্রের এসএস স্টিল বার ও লোহার সরঞ্জামাদি চুরির বিষয়ে র‌্যাব-৬ বরাবর একটি অভিযোগ করে। অভিযোগে জানায়, গত ১৬ সেপ্টেম্বর রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যাটারিয়াল এলাকা থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত বিভিন্ন এসএস স্টিল বার ও লোহার সরঞ্জামাদি চুরি হয়। অভিযোগ পেয়ে র‌্যাব-৬ খুলনার একটি দল ছায়াতদন্ত শুরু করে।

গত ১৬ সেপ্টেম্বর আনুমানিক রাত পৌনে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানাধীন কাটাখালি গোল চত্বরের পশ্চিমে হাইওয়ে পুলিশ বক্সের সামনে থেকে মো. খালিদ হাসান শেখ (২১) ও মো. রুহুল আমিন মল্লিককে (২১) আটক করে র‌্যাব-৬।

এ সময় তাদের কাছ থেকে চুরি করা লোহার সরাঞ্জামাদি চার হাজার ২০ কেজি, এসএস স্টিল বার এক হাজার ৪৫ কেজি, তামার তার দুই কেজি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার ২০০ টাকা এবং চুরির মালামাল বহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

লে. কর্নেল ফায়েজুল আরেফিন জানান, আটক ব্যক্তিদের রামপাল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

/এনএআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক