৯০ টাকা বেশি দামে সার বিক্রি করায় জরিমানা ৭০ হাজার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজারে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (১৮ সেপ্টেম্বর) অভিযানটি চালান ভোক্তা অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এ সময় তার সঙ্গে ছিল জেলা পুলিশের টিম।

অভিযান সূত্রে জানা গেছে, উথলী বাজারে অবস্থিত মেসার্স জহির ট্রেডার্স নামে একটি বিএডিসি সার ডিলার কেন্দ্রে তদারকিকালে সরকার নির্ধারিত ১৩৫০ টাকা বস্তা টিএসপি সার ১৯৪০ টাকা পর্যন্ত বিক্রির প্রমাণ পায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ ছাড়া অন্য সারও বেশি দামে বিক্রি, ক্রয়-বিক্রয় ভাউচার যথাযথভাবে সংরক্ষণ না করা, ভালো কীটনাশকের সঙ্গে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রেখে বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জহির উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ও ৫১ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো জনসম্মুখে নষ্ট করা হয়।

সহকারী পরিচালক সজল আহমেদ বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক