সাতক্ষীরায় ৬৭ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৮

সাতক্ষীরার দেবহাটায় ৬৭ বছরের এক বৃদ্ধা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার পারুলিয়ায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আসাদুল ইসলাম পলাতক রয়েছে।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, বৃদ্ধার দুই মেয়ের বিয়ে হয়েছে অনেক আগে। একমাত্র ছেলে মাকে ফেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। জীবিকার তাগিদে তিনি ঘটক হিসেবে কাজ করেন। পাশের গ্রামের আসাদুল ইসলাম এক ব্যক্তির ছেলেকে বিয়ে দেওয়ার জন্য শনিবার পাত্রী দেখতে যায়। সেখান থেকে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। রাতে পাত্রী সম্পর্কে খোঁজখবর নিতে আসে আসাদুল। বৃদ্ধা ঘরের দরজা খোলার পর আসাদুল ধর্ষণ করে। ওই নারীর চিৎকারে আমরা ছুটে যাই। একপর্যায়ে আসাদুল পালিয়ে যায়। পরে বৃদ্ধাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সোমা রানী দাস বলেন, ওই বৃদ্ধার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তা বন্ধ করার জন্য জরুরিভাবে অপারেশনের প্রয়োজন। তাই তাকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মামলা করবেন বলে জানিয়েছেন। 

/এএম/ইউএস/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি