এক সপ্তাহে বেনাপোল দিয়ে ভারতে গেলো ৪১১ মেট্রিক টন ইলিশ

বেনাপোল প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৪, ১৯:৪৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ২১:৪২

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ১৩১ ট্রাকে করে ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ছয় ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ মেট্রিক টন মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ মেট্রিক টন এবং শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৩ ট্রাকে ৪২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলার, যা বাংলাদেশি এক হাজার ১৮০ টাকায়।

বেনাপোলে মাছ কিনতে আসা কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বেনাপোল মাছ বাজারে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। একই আকারের মাছ ৬০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। তাহলে আমাদের দেশের মাছ আমাকে বেশি দামে কিনতে হচ্ছে কেন?।’

কম দামে রফতানির বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে এখন ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে।’

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ‘শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৩ ট্রাকে ৪২ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ভারতে ইলিশ রফতানি হলো ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি।’

প্রসঙ্গত, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত দুই হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রফতানি করবে।

/এএম/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি