বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ১৭:০৬ আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৭:০৬

মাগুরার শালিখা উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে ডুবে নিখোঁজের ঘটনায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের পিঠভাড়া বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তারা। রাতে একজনের এবং বৃহস্পতিবার সকালে অপরজনের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন- ধনেশ্বরগাতী ইউনিয়নের বড় থৈপাড়া গ্রামের কনক বিশ্বাস (৪০) ও একই গ্রামের কমলেশ বিশ্বাস (৩৫)। কনকের লাশ বুধবার রাতে এবং কমলেশের লাশ বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয়।

কমলেশ বিশ্বাসের ভাই নরোত্তম বিশ্বাস জানান, বুধবার বিকালে সাত বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ডোঙায় করে মাছ ধরতে বিলে জাল পাততে যান কমলেশ। বিকাল ৪টার পর ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রাঘাত শুরু হয়। একপর্যায়ে তাদের ডোঙাটি বিলের পানিতে ডুবে যায়। এ সময় কমলেশ ছেলেকে ভাসমান কচুরিপানার স্তূপের ওপরে তুলে দিয়ে ডুবে নিখোঁজ হন। ঝড়বৃষ্টি থামলে স্থানীয়রা কচুরিপানার ওপর থেকে কমলেশের শিশুসন্তানকে উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে কমলেশের লাশ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, একই সময়ে একই এলাকায় ডোঙা ডুবে কনক বিশ্বাসও নিখোঁজ হন। রাতে তার লাশ উদ্ধার করা হয়।

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আলী সাজ্জাদ বলেন, কোনও ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে উদ্ধার অভিযান চালাতে পারেননি। সকালে খুলনা থেকে ডুবুরি আসার আগেই স্থানীয় লোকজন দুজনের লাশ উদ্ধার করেছেন বলে জেনেছি।

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক