ভারত থেকে এলো ৬০০ টন কাঁচা মরিচ, কেজি পড়েছে ৯৬ টাকা

বেনাপোল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২৪, ১৮:১১আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২০:২৭

দুই দিনে যশোরের শার্শার বেনাপোল দিয়ে ভারত থেকে এসেছে ৫৯৩ টন কাঁচা মরিচের বিশাল চালান। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ। সোমবার এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি। এ নিয়ে গত দুই দিনে ৫৯৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে।

দেশে কাঁচা মরিচের দাম যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে জোগান দিতে এই আমদানি করা হচ্ছে। ভারতে দুর্গাপূজার কারণে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল পাঁচ দিন। সোমবার বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০ ট্রাকে এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ। ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে পণ্যটির চালান খালাস করে নিয়ে গেছেন আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় তিন কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতি টনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি মরিচ আমদানি হয়। শুল্ক কর পরিশোধ করে আগেই মরিচ বোঝাই এসব ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ভারতের ‘মরিচের রাজধানী’ গুন্টুর
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
হরমুজ বন্ধ, মার্কিন তেলের দিকে ঝুঁকছে ভারত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি