কাফনের কাপড় ও বোমাসদৃশ বস্তু পাঠিয়ে শ্রমিক লীগ নেতার কাছে চাঁদা দাবি

মেহেরপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ১৮:২৪আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৮:২৪

মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুমন ইসলামের বাড়িতে রেখে যাওয়া বোমাসদৃশ বস্তু ও লাশ দাফনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় একটি চিরকুট পাওয়া যায়। যেখানে ওই শ্রমিক লীগ নেতার কাছে চাঁদা দাবি করা হয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে এলাঙ্গী পুলিশ ক্যাম্পের একটি দল এগুলো উদ্ধার করে। সুমন ইসলাম রায়পুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামের ভিটাপাড়া মোড়ে কাপড়ের দোকান দিয়ে ব্যবসা করে আসছেন।

সুমন ইসলাম জানান, মঙ্গলবার সকালে তার বাড়ির রান্নাঘরের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু, কাফনের কাপড়ের টুকরা, আগরবাতি, সাবান, গোলাপজল ও প্রাণনাশের হুমকি সংবলিত হাতে লেখা একটি চিরকুট দেখতে পান। থানায় খবর দিলে সেগুলো উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পুলিশ জানায়, প্রাণনাশের হুমকি সংবলিত চিরকুটে লেখা আছে, ‘দোকান খুলতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে। না হয়, বোমা মেরে দোকানটি উড়িয়ে দেওয়া হবে।’

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শেখ মেজবাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে সুমনের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও লাশ দাফনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী