মসজিদের বিদ্যুতের টাকা তোলার সময় পিটুনিতে চেয়ারম্যান নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৪, ২৩:০৮আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ২৩:০৮

মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যার পর সদরের আবাদের হাটে ওই মারধরের ঘটনা ঘটে। নিহত আব্দুল মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার পর আবাদের হাটের বাজারের মসজিদের বিদ্যুৎ লাইন দেওয়ার মাসিক টাকা ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করছিলেন। বাজারের এক ব্যবসায়ীর দোকানে ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান বিদ্যুৎ লাইন দেওয়ার টাকা চাওয়ায় ওই দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের জনৈক তমিজউদ্দীনের বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইউপি চেয়ারম্যানকে বেধড়ক মারধর করলে মাটিতে লুটিয়ে পড়েন। পরে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসক পিনুর কাছে নিয়ে যান।

সেখানে থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর রাতে মারা যান। তবে হাসপাতাল থেকে নিহত ব্যক্তিকে বাড়িতে নিয়ে আসার পর পুলিশ খবর পায়। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের বাড়িতে পুলিশ ছিল বলে সূত্র জানায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আবাদের হাট বাজারে দুই জনের মধ্যে মারামারি হলে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মারা যান। ঘটনাস্থলে আমরা এসে বিষয়টি দেখছি।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, ইন্দিরা গ্রামের তমিজউদ্দীন আবাদের হাটে তাকে বেধড়ক মারধর করে। সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা গেছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের