কুষ্টিয়ায় ট্রেন থেকে বিপুল পরিমাণ এলএসডি মাদক উদ্ধার 

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৪, ২৩:১৪ আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ২৩:১৪

কুষ্টিয়ার মিরপুরে আন্তঃনগর ট্রেন থেকে ৫০ এমএলের ২১ বোতল ভারতীয় এলএসডি মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১৯টি কম্বল উদ্ধার করা হয়। 

রবিবার (৩নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ৫০ এমএলের ২১ বোতল ভারতীয় এলএসডির আনুমানিক সিজারমূল্য প্রায় ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি।

মাহবুব মুর্শেদ বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এলএসডির একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। এমন তথ্যের ভিতিত্তে কুষ্টিয়া বিজিবির সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে পোড়াদহ রেল স্টেশনে অবস্থান নেয় বিজিবি। রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনটি ওই স্টেশনে পৌঁছালে বিজিবির টহল দল তল্লাশি চালিয়ে ২১ বোতল ভারতীয় এলএসডি উদ্ধার করে। এ সময় ১৯টি কম্বলো উদ্ধার করা হয়। তবে এসবের মালিক পাওয়া যায়নি। উদ্ধারকৃত এলএসডি ও কম্বলের আনুমানিক সিজারমূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। উদ্ধারকৃত এলএসডি ও কম্বল পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করার পর হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস আজ মাদকের বিভীষিকায় ধুঁকছে সমাজ!
মাদক মামলায় সাজার হার না বাড়ার ১০ কারণ
শঙ্কা বাড়াচ্ছে ‘জোম্বি ড্রাগ’, অনুপ্রবেশ ঠেকাতে দেশে সতর্কতা জারি
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম