ডাকাতি করতে এসে মা-ছেলেকে হত্যা, ৩ জনের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ১৭:৪৩আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৭:৪৩

কুষ্টিয়ায় ডাকাতি করার সময় চিনে ফেলায় মা ও ছেলেকে হত্যার ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপরদিকে একই মামলায় আরেকটি ধারায় আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সোহানী পুষণ এই রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর খাদেমুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জোয়াদ্দার পাড়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে আবু হানিফ মোল্লা, সোনাইকান্দি গ্রামের ইমরান হোসেন মণ্ডলের ছেলে আলী আকবর ও মৃত শহিদুল ইসলাম মণ্ডলের ছেলে লাল চাঁন মণ্ডল। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে কড়া পুলিশি পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকান্দি গ্রামের আব্দুল মানিকের স্ত্রী ছানোয়ারা বেগম তার আগের পক্ষের আট বছরের ছেলে রাজ আহামেদকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন। ২০১৯ সালের ১৭ নভেম্বর দিবাগত রাতে দণ্ডপ্রাপ্ত আসামিরা দরজা ভেঙে ওই বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ছানোয়ারা তাদের চিনে ফেলেন এবং চিৎকার দেওয়ার চেষ্টা করলে ডাকাতদল মা-ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

পরে সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ এসে মা ছেলের লাশ উদ্ধার করে। এ ঘটনার পরের দিন ছানোয়ারার মেয়ে পারভীনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন।

পরে দীর্ঘ তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা নিশিকান্ত সরকার ২৭ ‍ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার বিচারক এই রায় ঘোষণা করেন। 

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী