আ.লীগ নেতার দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার

যশোর প্রতিনিধি 
২০ নভেম্বর ২০২৪, ১৮:১২আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৮:১২

প্রায় ৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের অবৈধ দখলে থাকা সরকারি ১২ বিঘা (৪ একর) জমি উদ্ধার করেছে প্রশাসন।

বুধবার (২০ নভেম্বর) সহকারী কমিশনার তাসমিন জাহানের (ভূমি) নেতৃত্বে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান ১ এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ ২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ ও আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ এক দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। ওই জমি ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান।

বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধ দখলে থাকা ওই জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই ১২ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এস এম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন বলে অভিযোগ। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগও রয়েছে। সেগুলো চিহ্নিত করে সরকারের দখলে নেওয়ার দাবি উঠেছে।

এ বিষয়ে চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ৩০ বছর ধরে জমিটি অবৈধ দখলে ছিল। জমিটি অবৈধ দখলমুক্ত করে লাল নিশানা টাঙিয়ে দিয়েছি। জমিটিতে সরকারি মালিকানার সাইনবোর্ডও টাঙানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
সর্বশেষ খবর
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
ইরানি স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, নিশ্চিত করলো সেন্টকম
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
‘দস্যুমুক্ত’ সুন্দরবন ঘোষণার ৮ বছর পর ৫২ দস্যুর আত্মসমর্পণের কথা জানালো র‌্যাব
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি