লুট হয়ে যাওয়া প্রতিবন্ধীদের কয়েকটি হুইলচেয়ার-অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ১

যশোর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৩ আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০০:০৩

যশোরের বাঘারপাড়া উপজেলায় লুট হওয়া হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেলের কয়েকটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তিনি বাঘারপাড়ার দাদপুর গ্রামের সোনাল্য বিশ্বাসের ছেলে। বুধবার (১১ ডিসেম্বর) রাতে নিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একইসঙ্গে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩টি হুইলচেয়ার, দুটি সেলাই মেশিন এবং দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

গত শুক্রবার দিবাগত রাতে বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজারের পাশে পপুলার রাইস মিলের একটি ঘর থেকে এগুলো লুট হয়েছিল। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন হাসনে ইন্টারন্যাশনালের উদ্যোগে শনিবার দুপুরে পপুলার রাইসমিল চত্বরে ৩৬৭টি হুইলচেয়ার, অটোরিকশা, সেলাইমেশিন এবং বাইসাইকেল প্রতিবন্ধী, পঙ্গু, দুস্থ নারী এবং গরিব ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণের কথা ছিল। কিন্তু তার আগে শুক্রবার সকালে স্থানীয় বিএনপি নেতাদের বাধায় বিতরণ অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ওই দিন রাতেই এগুলো লুট হয়।
এ ঘটনায় গত রবিবার পপুলার রাইস মিলের ব্যবস্থাপক গোলাম রসুল থানায় লিখিত অভিযোগ দেন।

পুলিশ গত মঙ্গলবার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। লুটের সঙ্গে জড়িত থাকায় বুধবার রাতে জাকিরকে গ্রেফতার করা হয়। এরপর উপজেলার বিভিন্ন স্থান থেকে লুট হওয়া ১৩টি হুইলচেয়ার, দুটি সেলাই মেশিন এবং দুটি বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‌‘একজনকে গ্রেফতার করা হয়েছে।উপজেলার পাঁচটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় লুটের ১৩টি হুইলচেয়ার, দুটি সেলাই মেশিন এবং দুটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। বাকিগুলো উদ্ধারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক