অস্ট্রেলিয়ায় সমুদ্রে দুই সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো বাংলাদেশি দম্পতির

খুলনা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১৫

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও একই ডিসিপ্লিনের ০৩ ব্যাচের শিক্ষার্থী ড. সাবরিনা আহমেদ পাপড়ি।

শনিবার (২৮ ডিসেম্বর) অস্ট্রেলিয়ার পার্থের নিকটবর্তী ওয়ালপোল শহরের সমুদ্র সৈকতে বেড়াতে গিয়ে তাদের দুই সন্তান সমুদ্রের পানিতে ডুবে যেতে লাগলে স্বপন ও পাপড়ি দ্রুত তাদের উদ্ধার করতে সমুদ্রে নামেন। সন্তানদের জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তারা নিজেরা পানিতে তলিয়ে যান। স্থানীয় পুলিশ সমুদ্র সৈকত থেকে তাদের লাশ উদ্ধার করে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম ইউআরপি ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী স্বপন ও পাপড়ির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এক শোক বার্তায় তিনি বলেন, ‘ইউআরপি ডিসিপ্লিনের দুই কৃতি শিক্ষার্থী ড. শহিদুল হাসান স্বপন ও ড. সাবরিনা আহমেদ পাপড়ি সন্তানদের বাঁচাতে গিয়ে তাদের এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।’

/এফআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সাড়ে ৭ লাখ অ্যাকাউন্ট ব্লক করলো ফেসবুক-ইনস্টাগ্রাম, কারণ কী 
সর্বশেষ খবর
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
অস্ট্রেলিয়ার বিপক্ষে যে রেকর্ড গড়লেন বাংলাদেশি পেসাররা
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানির তারিখ ধার্য
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে আর কখনও এত কম রানে অলআউট হয়নি অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
শাহজালালে দুই যাত্রীর লাগেজে মিললো ৩ লাখ টাকার বিদেশি মদ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
প্রথম আন্তর্জাতিক রুটে উড়তে যাচ্ছে চীনের তৈরি উড়োজাহাজ
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ে গেলো ৩ মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য