যৌথ অভিযানে ‘শীর্ষ সন্ত্রাসী’ চিংড়ি পলাশ গ্রেফতার

খুলনা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৮:০২

নৌবাহিনী ও সেনাবাহিনীর যৌথ অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশ (৩৪) এবং তার স্ত্রী পারভীন সুলতানা তিতলীকে (২৮) গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ককটেল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সোনাডাঙ্গা থানায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নৌবাহিনীর কন্টিজেন কমান্ডার লে. কমান্ডার তারিফ আবরার। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে পলাশের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির উঠান থেকে পাঁচটি ককটেল, দুটি রামদা, দুটি চাইনিজ কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।’

তারিফ আবরার বলেন, ‘পলাশের বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় আটটি হত্যা, মাদক ও অস্ত্র মামলা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্রসহ গ্রেফতার দুজনকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।’

/এএম/
সম্পর্কিত
নৌবাহিনীর ডকইয়ার্ডে তৈরি ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী