চুয়াডাঙ্গায় কবরস্থানে হাত-পা বাঁধা অবস্থায় পড়েছিল অচেতন যুবক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, ২১:০৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২১:০৮

চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থানের ভেতর থেকে অচেতন অবস্থায় হাত-পা বাঁধা শরিফুল ইসলাম শান্ত নামের এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ৯৯৯-এ কল পেয়ে কবরস্থান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

শান্ত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সরাজপুর-মানিকপুর ইউনিয়নের ভিলিয়ার পাড়া গ্রামের ফজল করিমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শনিবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানা যায়— জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে তাকে। হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর একটু সুস্থতা বোধ করলে নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানান তিনি। নিজেকে একজন ডিফেন্সের সৈনিক বলে দাবি করেন।

ওসি খালেদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত শীতের পোশাক ও হাত থাকা ঘড়ি দেখে তাকে সেনাসদস্য বলে ধারণা করা হয়। যাচাই করার জন্য বিজিবি ও সেনাসদস্যদের জানানো হয়।

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের অ্যাডজুট্যান্ট মেজর জাহাঙ্গীর আলম জানান, তিনি সেনাসদস্য নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিস্তারিত জানতে এখনও তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনও নারীঘটিত কারণে তিনি চুয়াডাঙ্গায় এসেছিলেন এবং এমন ঘটনা ঘটতে পারে। 

/এমকেএইচ/
সম্পর্কিত
রাতে ডিউটি করা দুই পুলিশকে নাকি মারবে তারা, এবার সতর্ক বার্তা সন্ত্রাসী রায়হানের
ঢাকার দুই ডিসির রদবদল
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন