যোগদানের ১১ দিন পর যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি

যশোর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, ২২:১২ আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:১২

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার কামাল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অধ্যাপক ড. আসমা বেগম।

রবিবার (১৯ জানুয়ারি) অধ্যাপক খন্দকার কামাল হাসানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়। যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা ঢাকার সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক। যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, অধ্যাপক ড. কামাল হাসানের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ আছে। সেই সময়ে তিনি বগুড়া আজিজুল হক কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সেসময় আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে নানাভাবে শিক্ষার্থীদের দমনের চেষ্টা করেন। এমনকি শিক্ষার্থীদেরকে কলেজ থেকে বের করে দেওয়া ও ছাত্রজীবন নষ্ট করে দেওয়ার হুমকিও দেন। সে কারণে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে তাকে বগুড়া আজিজুল হক কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরে সংযুক্ত করা হয়। তারপর যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মর্জিনা আক্তারের স্থলাভিষিক্ত করা হয়েছিল। তিনি গত ৮ জানুয়ারি যশোর শিক্ষা বোর্ডে চেয়ারম্যান হিসেবে যোগদান করেন।

জানতে চাইলে খন্দকার কামাল হাসান ওএসডির সত্যতা স্বীকার করে বলেন, ‘কেন আমাকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আবার কেন ওএসডি করা হলো বলতে পারছি না। তবে সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি সাধারণ রুটিন।’

বিগত সরকারবিরোধী আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থানের বিষয়টি নাকচ করে দিয়ে তিনি বলেন, ‘৫ আগস্টের পর তিন মাস আজিজুল হক কলেজে চাকরিরত ছিলাম। কিন্তু সেখানে আমার বিরুদ্ধে কোনও আন্দোলনই হয়নি। কেউ আমার বিরুদ্ধে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।’

/এএম/
সম্পর্কিত
বিপিসি’র চেয়ারম্যান রেজানুর রহমানকে জনপ্রশাসনে বদলি
সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে ওএসডি
সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারকে ওএসডি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
ঢাকা থেকে ফেরার পথে নিখোঁজ, তিন দিন পর মিললো যুবকের মরদেহ
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
বৃষ্টিভেজা মাটির মায়াবী গন্ধের পেছনে রয়েছে যে বৈজ্ঞানিক রহস্য
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
নাটোরের চলনবিল জাদুঘর: এক জায়গায় ইতিহাস-ঐতিহ্য আর বিলাঞ্চলের জীবন
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
শাবনূরের অনুরোধে সিডনির রাস্তায় গান গাইলেন রবি চৌধুরী
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
ইলিশ বিক্রি করায় তিন হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক