বাইক রাইডারের গলাকাটা মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল মোটরসাইকেল-হেলমেট

মাগুরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৫, ১৬:০৯ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ১৬:০৯

মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া খালপাড়া এলাকা থেকে মান্নান মোল্লা (৩৬) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মান্নান ৩ নম্বর শ্রীকোল ইউনিয়নের টুপিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেল রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে মৎস্য ভবনের সামনে খালপাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মান্নান মোল্লা মোটরসাইকেল রাইড শেয়ারিং কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বিভিন্ন সময় মাগুরা জেলা শহর থেকে যাত্রী নিয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতেন। বুধবার রাতেও তিনি মোটরসাইকেল নিয়ে কাজে বেরিয়েছিলেন। তবে রাতে বাড়িতে ফেরেননি তিনি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা টুপিপাড়া মৎস্য ভবন খালপাড় এলাকায় তার গলাকাটা মরদেহ দেখতে পায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ ইদ্রিস আলী জানান, টুপিপাড়া খালপাড় এলাকায় মান্নান মোল্লা নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি হেলমেট উদ্ধার করা হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তদন্তসাপেক্ষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক