সুন্দরবনের জলদস্যু বাহিনীর প্রধান ও তার ৬ সহযোগী আটক

মোংলা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

সুন্দরবনের জলদস্যু হান্নান বাহিনীর প্রধানসহ সাত জনকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে মোংলার পার্শ্ববর্তী উপজেলা রামপাল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও তিনটি রামদা জব্দ করে কোস্টগার্ড।

আটক দস্যুরা হলেন- হান্নান শেখ (৬৫), রেজাউল শেখ (৫৩), শেখ মো. কামাল উদ্দিন (৫৪), সুরত মল্লিক (৪৭), আবু তালেব খান (৪৭), হোসেন আলী শেখ (৫৫) ও হাবিবুর রহমান (৫৫)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানা গেছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদরদফতর) অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার অনিক মাহমুদ জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় একটি ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, জেলে অপহরণ, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। বৃহস্পতিবার বাহিনীটি সুন্দরবনে ডাকাতির উদ্দেশে রওনা হলে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পার্শ্ববর্তী রামপাল খেয়াঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

তিনি আরও বলেন, এ সময় হান্নান বাহিনীর প্রধান হান্নান শেখ ও তার ছয় সহযোগীকে আটক করে কোস্টগার্ড। পরে হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও তিনটি রামদা জব্দ করা হয়। জব্দ অস্ত্রসহ তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।

/এফআর/
সম্পর্কিত
গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে পালালেন আসামি
ছাত্রাবাসে নারীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
চলছে সাঁড়াশি অভিযান, ডেভিড ইমন কোথায়?
সর্বশেষ খবর
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
চাকরির আগে সামাজিক যোগাযোগমাধ্যম গুছিয়ে নেবেন কেন
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
শর্ত ছাড়াই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি, কংগ্রেসে পাঠাচ্ছেন ট্রাম্প
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ভিডিওর পর সামনে এলো জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের কাবিননামা
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি