অফিসে বসে থাকা অবস্থায় বোমা হামলা, বিএনপির তিন নেতাকর্মী আহত

নড়াইল প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ০৮:১০আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৮:১০

নড়াইল সদর উপজেলার গোবরা স্ট্যান্ড এলাকায় শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীদের লক্ষ্য করে পরপর তিনটি বোমা হামলা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতিসহ বিএনপির তিন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি গোবরা গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে বাবু মোল্লা (৬০), একই গ্রামের আবুল হোসেনের ছেলে বিএনপি কর্মী নিউটন গাজী (৪৮) এবং সৈয়দ জাফর আলীর ছেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটো।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গোবরা নতুন স্ট্যান্ডে শিংগাশোলপুর ইউনিয়ন বিএনপি অফিসে নেতাকর্মীরা বসে থাকা অবস্থায় তাদেরকে লক্ষ্য করে অতর্কিতভাবে তিনটি বোমা হামলা করে মোটরসাইকেলে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। বোমা হামলার ঘটনায় আহত হন স্থানীয় বিএনপির তিন নেতাকর্মী। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে বিএনপি কর্মী সৈয়দ ওয়াজেদ আলী টিটোকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো রেফার করা হয় এবং অপর দুজনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘এ হামলার ঘটনায় কে বা কারা জড়িত তা খুঁজে বের করার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা কাজ করছেন। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি