বাগেরহাটে ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৩

বাগেরহাট প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ২২:৫১ আপডেট : ১২ মার্চ ২০২৫, ২২:৫১

বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে প্রতিপক্ষের হামলায় কাজী নিজাম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিজাম উপজেলার হিজলা ইউনিয়নের হিজলা গ্রামের মৃত নুর মোহাম্মদের কাজীর ছেলে এবং চিতলমারী ‘উপজেলা জিয়া মঞ্চের’ সভাপতি। এর আগে মঙ্গলবার রাতে ওই ইউনিয়নের মাঠপাড়া এলাকায় প্রতিপক্ষের হামলায় নাজিমসহ ছয় জন আহত হন।

পুলিশ জানায়, হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই নাজিমের ভাই জামাল কাজী বাদী হয়ে একই এলাকার মো. সাইফুল মোল্লাকে প্রধান করে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের নামে মামলা করেন। ওই মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন মো. সাইফুল মোল্লা (৩৮), সৈকত শেখ (২২) ও চান মিয়া (৩৮)। গ্রেফতারকৃতরা মাঠপাড়া এলাকার বাসিন্দা। 

হামলার ঘটনার জেরে গ্রেফতার তিন আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেন নিহতের সমর্থকরা। ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে মাঠপাড়া গ্রামে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, ‘ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে কাজী নিজাম নামের এক ব্যক্তিকে কুপিয়েছে তার প্রতিপক্ষরা। নিহতের ভাইয়ের মামলায় হত্যার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক