মোবাইল চার্জ দিতে এসে নারীকে ধর্ষণের চেষ্টা, ছোট ভাইয়ের বন্ধু গ্রেফতার

যশোর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, ১৫:৫৫আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৫:৫৫

চার বছর বয়সী শিশুর গলায় ছুরি ধরে মাকে ধর্ষণ চেষ্টায় জড়িত হাসানকে (১৬) রবিবার রাতেই গ্রেফতার করেছে পুলিশ। এর আগে, রবিবার রাতে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারী।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল।

তিনি জানিয়েছেন, রবিবার দিবাগত রাতে নির্যাতিত নারী হাসানকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এর পরপরই পুলিশ অভিযানে নেমে পালিয়ে যাওয়ার সময় মণিহার এলাকা থেকে হাসানকে গ্রেফতার করে। সে উপশহর শফিউল্লার মোড়ের আলমগীরের ছেলে।

১৬ মার্চ রাত আটটার দিকে ছোট ভাইয়ের বন্ধু হাসান ওই নারীর ঘরে নিজের মোবাইল ফোন চার্জে দিতে আসে। এর আধাঘণ্টা পর রাত সাড়ে ৮টার দিকে সে আবার ওই বাসায় যায়। এ সময় ওই নারী রান্না করছিলেন এবং তার চার বছর বয়সী কন্যা ঘরে খেলা করছিল।

এ সময় হাসান শিশুটির গলায় ছুরি ঠেকিয়ে ওই নারীকে ধর্ষণ করতে যায়। বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ওই নারী চিৎকার দিলে হাসান তার গালের মধ্যে গেঞ্জি ঢুকিয়ে দেয়। চিৎকার শুনে আশপাশ থেকে এলাকাবাসী ছুটে আসলে হাসান ওই নারীর বাঁ হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

নির্যাতনের শিকার নারীকে রাতেই উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি