যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও তার সহযোগী গ্রেফতার

মাগুরা প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১৬:০৩আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৬:০৩

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সাবেক চেয়ারম্যান ও তার এক সহযোগী গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ১৪ বীর একটি গোয়েন্দা গোপন সূত্রে জানতে পারে মাগুরা জেলার সদর থানার বেলনগর গ্রামে কসুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শান্টু ও লক্ষ্মীকান্দর গ্রামের জয় কুমার দাশের বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০টার দিকে মেজর সাফিনের নেতৃত্বে মাগুরা সদর আর্মি ক্যাম্পের রাত্রিকালীন টহলের সময় ঘটনাস্থলে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

শান্টু মিয়া মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামের আব্দুল ওয়াহাব মোল্লার ছেলে। জয় কুমার দাশ একই এলাকার জোগ্গেশ্বরের ছেলে। অভিযানে জব্দ করা অস্ত্র ও সরঞ্জামাদিসহ গ্রেফতার আসামিদের মাগুরা সদর থানায় রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
একে-৪৭ নিয়ে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা, ৩০০ জনের এই বাহিনী কার?
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী