ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্নের আহ্বান

মোংলা প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, ১৭:৪৮আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৭:৫০

ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২১ মার্চ) জুমার জামাজ শেষে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে তারা শেখ আব্দুল হাই সড়কের শাপলা চত্বরে সমাবেশে জড়ো হন। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকোম্পিত হয়ে উঠে কোনাবাড়ী এলাকা। এ সময় মুসল্লিরা ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’, ‘ওহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে তাদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা ইসরায়েলের পণ্য বয়কটসহ বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাকে গণহত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতার করতে হবে। দেশের সব মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

এ সময় বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা রুহুল আমীন, মাওলানা রেজাউল করিম, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান ও মাওলানা তৈয়েবুর রহমানসহ অন্য আলেম ওলামারা।

/এফআর/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী