সুন্দরবনের পক্ষিরচরে আট‌কে পড়া ৭ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১৮:৪৫আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২২:৩৭

সুন্দরবনের পক্ষিরচরে ফিশিং ট্রলার গ্রাউন্ডিং হয়ে আটকে পড়া ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (২৩ মার্চ) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রবিবার ভোর ৪টায় এমভি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুবোচরে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে তাদের আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্টগার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন।’

উদ্ধার জেলেরা হলেন, রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০), শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮) ও আজিজুল হাওলাদার (২০)। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা থানার বিভিন্ন গ্রামে।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে উদ্ধার জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়।’

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
বিপর্যয়ের মুখে সুন্দরবন
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি