যশোরে নারীশ্রমিককে ধর্ষণের অভিযোগে দুজন গ্রেফতার

যশোর প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ২২:১৯ আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২২:১৯

যশোরের মণিরামপুরে পাটকলের এক নারী শ্রমিককে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার রাতে দুই ব্যক্তিকে আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। গত শুক্রবার রাতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের একটি বাগানে ধর্ষণের ঘটনা ঘটে।

এরই মধ্যে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো- মণিরামপুরের মনোহরপুর গ্রামের হালিম সরদারের ছেলে আবু সাঈদ (২৪) এবং একই গ্রামের মো. হাদিউজ্জামানের ছেলে মো. হাবিবুল্লাহ (২৩)। ভুক্তভোগী নারীর সঙ্গে একই পাটকলে শ্রমিকের কাজ করতো তারা।

ওই নারীর অভিযোগ, অভয়নগর উপজেলায় একটি পাটকলে তিনি শ্রমিকের কাজ করেন। তার একটি শিশুসন্তান রয়েছে। ৮ থেকে ৯ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতে থেকে পাটকলে কাজ করছেন। গত শুক্রবার রাতে মনোহরপুর ইউনিয়নের একটি বাগানে ধর্ষণের শিকার হন তিনি।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার বিকালে বিকাশে টাকা পাঠাতে উপজেলার কালীবাড়ি মোড়ে যান এই নারী শ্রমিক। সেখানে তার পরিচিত এক ব্যক্তির সঙ্গে দেখা হয়। এরপর তারা ভ্যানে করে ঘুরতে বের হন। সন্ধ্যার পর মনোহরপুর কারিগরি বিজ্ঞান ও প্রযুক্তি স্কুল অ্যান্ড কলেজের সামনে ছিলেন। এ সময় আবু সাঈদ মোটরসাইকেলে করে এবং কিছুক্ষণ পরে মো. হাবিবুল্লাহ সেখানে আসে। অনৈতিক কাজের অভিযোগ তুলে তাদের কাছে টাকা দাবি করে ওই দুই ব্যক্তি। ওই নারীর সঙ্গে থাকা ব্যক্তি তার মোবাইলে থাকা দুই হাজার টাকা তুলে হাবিবুল্লাহকে দেন। রাত ১০টার দিকে আবু সাঈদ ও হাবিবুল্লাহ ওই নারী শ্রমিককে পাশের বাগানে নিয়ে যায়। এরপর হাবিবুল্লাহর সহযোগিতায় আবু সাঈদ ওই নারীকে ধর্ষণ করে। পরদিন সকালে হাবিবুল্লাহকে আটক করে পুলিশ। এরপর বিকালে ওই নারীর কর্মস্থল অভয়নগর উপজেলার পাটকলটি থেকে আবু সাঈদকে আটক করা হয়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‌‘ধর্ষণের শিকার নারী বাদী হয়ে দুজনের নামে মামলা করেছেন। আমরা অভিযোগ পেয়েই দুজনকেই গ্রেফতার করেছি। আসামিদের মধ্যে একজন ধর্ষণের সঙ্গে সরাসরি জড়িত। আরেকজন তার সহযোগী। রবিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক