নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা

মেহেরপুর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২৫, ০২:০৭আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০২:০৭

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ খালেককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে গাংনী উপজেলা শহরের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গাংনী থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম প্রায় আধা ঘণ্টাব্যাপী তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় এম এ খালেকের বাড়ির সামনে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে সেটা জানা যায়নি।

এম এ খালেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলা মামলায় গ্রেফতার হয়ে কয়েক মাস হাজতবাসের পর জামিনে ছাড়া পেয়ে বাড়িতেই অবস্থান করছিলেন। শুক্রবার তার নাতির আকিকা উপলক্ষে পারিবারিক অনুষ্ঠান চলছিল বলে জানান পরিবারের লোকজন।

/কেএইচটি/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি