দুই শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠালেন স্থানীয়রা

কুষ্টিয়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৫:৫১আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:৫১

কুষ্টিয়ার মিরপুরে ছয় বছর বয়সী দুই মেয়েশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে পিটুনি দিয়ে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

রবিবার (৬ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে মিরপুর পৌরসভার নওয়াপাড়া ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্তের নাম মো. ছবির উদ্দিন (৪৫)। তিনি মিরপুর পৌরসভার নওয়াপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার বেলা পৌনে ১১টার দিকে দুই শিশু স্থানীয় খালের পাশে খেলা করছিল। এ সময় অভিযুক্ত ছবির উদ্দিন ওই দুই শিশুকে ঝোপের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরার জন্য ধাওয়া করলে মিরপুর পৌরসভার সামনে থেকে তাকে আটক করা হয়। পরে অভিযুক্তকে পিটিয়ে স্থানীয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি মো. মমিনুল ইসলাম বলেন, ‘রবিবার বেলা পৌনে ১১টার দিকে দুই শিশু খেলা করছিল। এ সময় অভিযুক্ত ছবির উদ্দিন ওই দুই শিশুকে ঝোপের ভেতর ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরার জন্য ধাওয়া করলে মিরপুর পৌরসভার সামনে থেকে তাকে আটক করে পিটুনি দেয়। পরে তাকে আহত অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি