যশোরে অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের আল্টিমেটাম

যশোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৯আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:৪৯

অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা প্রণয়ন, পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দাবিতে যশোরে অ্যাম্বুলেন্স নিয়ে মানববন্ধন করা হয়েছে। দাবি আদায় না হলে আগামী শনিবার (১২ এপ্রিল) থেকে সারা দেশে ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন নেতৃবৃন্দ।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক সমিতির উদ্যোগে রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাব সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের যশোর শাখার সভাপতি আজাদ হোসেনের নেতৃত্বে অ্যাম্বুলেন্স চালকরা এ মানববন্ধনে অংশ নেন।

এ সময় চালক নেতৃবৃন্দ বলেন, জাতীয় নীতিমালা প্রণয়নে ২০২৩ সাল থেকে তারা দাবি জানিয়ে আসছেন। দাবি আদায়ে ধর্মঘট আহ্বান করলে বিআরটিএ চেয়ারম্যান জাতীয় নীতিমালা প্রণয়ন ও পুলিশি হয়রানি বন্ধের আশ্বাস দেন। কিন্তু তা আজও বাস্তবায়ন হয়নি। বরং অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পুলিশি হয়রানির শিকার হচ্ছেন তারা। পুলিশ প্রতিদিন বিভিন্ন অজুহাতে ১০/১২ হাজার টাকা জরিমানা করে মামলা দিচ্ছে।

এ অবস্থায় অ্যাম্বুলেন্স সেবা নির্বিঘ্ন করতে অ্যাম্বুলেন্স চলাচলে জাতীয় নীতিমালা, আয়করমুক্ত বাণিজ্যিক রেজিস্ট্রেশন, দেশের সব রাস্তা, সেতু ও ফেরিতে টোল ফ্রি, আট সিটের আসন অনুমোদন ও সব হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট শুরু করা হবে।

/এফআর/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের