সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে: জামায়াত নায়েবে আমির

যশোর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১৫:০৯আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৫:৪৮

সংস্কারের আগে নির্বাচন হলে আবারও চোর-ডাকাতরা নির্বাচিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে যশোর কেন্দ্রীয় ঈদগাহে জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন যশোর শাখার সভাপতি অধ্যাপক আবুল হাশিম রেজার সভাপতিত্বে অধ্যাপক মুজিবুর রহমান আরও বলেন, ‘এখন থেকেই বহু লোক ডাকাতি-চুরি করার পাঁয়তারা শুরু করেছে। তারা নির্বাচিত হলে বিগত সরকারে যেমন চুরি ডাকাতি হয়েছে, আবারও সেই অবস্থার সৃষ্টি হবে। তাদের কথা হলো, যে করে হোক নির্বাচন হতে হবে। যদি স্বৈরাচারী শাসকের মতো আবারও সেই নির্বাচন হয় তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। তাই আগে সংস্কার, তারপরে নির্বাচন দিতেই হবে। তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা যাবে না। এজন্য দ্রুত সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জনগণের দাবি।’

নায়েবে আমির আরও বলেন, 'বিগত সময়ে পাতানো নির্বাচনের সাক্ষী এই শিক্ষকরা। ৪ শতাংশ ভোট পড়লেও, ভোটকেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের ৪১ থেকে ৪৫ শতাংশ ভোট লিখতে বাধ্য করা হয়েছিল।’

বক্তব্যকালে নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান উপস্থিত শিক্ষকদের হাত উঁচু করে আগামী নির্বাচনে সততার সঙ্গে দায়িত্ব পালন করার অঙ্গীকার করান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশন জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করীম, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ বক্তব্য রাখেন।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের