জেলের জালে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপ, নদীতে অবমুক্ত

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৭আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৯:৩৭

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির কচ্ছপ। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে এক জেলের জালে ধরা পড়ে ২০ কেজি ওজনের বিরল প্রজাতির কচ্ছপটি।

স্থানীয় বাসিন্দা মনিরুজ্জামান জানান, শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ৯ নম্বর সোরা গ্রামের দৃষ্টিনন্দনসংলগ্ন এলাকায় সোরা গ্রামের ইয়াকুব বৈদ্যোর ছেলে আল আমিনের খোলপেটুয়া নদীতে পেতে রাখা জালে কচ্ছপটি ধরা পড়ে এবং পরবর্তীতে ভিটিআরটির সহায়তায় কচ্ছপটি নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ২০ কেজি।

ওয়াইল্ড টিম সাতক্ষীরা রেঞ্জের কর্মকর্তা সনজিত কুমার মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘জেলে আল আমিনের জালে কচ্ছপটি ধরা পড়ে এবং পরবর্তীতে সংবাদ পেয়ে ভিটিআরটির সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে কচ্ছপটি অবমুক্ত করেন।’

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের আওতায় বন বিভাগ কৈখালী স্টেশন কর্তৃক উপজেলার কৈখালী এলাকায় পুকুর থেকে একটি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী