কালের কণ্ঠের সাংবাদিককে সাজা: প্রতিবাদে অবস্থান কর্মসূচি

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৭ আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

সাতক্ষীরার তালা উপজেলায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি রোকনুজ্জামান টিপুকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘অন্যায়ভাবে’ সাজা দেওয়ার অভিযোগে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির সভাপতিত্ব করেন সাংবাদিক আশেকী এলাহী এবং সঞ্চালনায় ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাশেম।

বক্তব্য দেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দীপ্ত টেলিভিশনের রঘুনাথ খাঁ, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন এবং ঢাকা টাইমসের হোসেন আলী।

বক্তারা অভিযোগ করেন, তালা উপজেলার ইউএনও শেখ রাসেলের তত্ত্বাবধানে স্থানীয় প্রকৌশলী মামুনের দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে তদন্ত ছাড়াই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একতরফাভাবে সাজা দেওয়া হয়। অথচ প্রকৌশলী মামুনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

বক্তারা বলেন, টিপুর দোষ একটাই—তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন। তাকে সাজা দিয়ে ইউএনও দুর্নীতির পক্ষেই অবস্থান নিয়েছেন। এ ধরনের ঘটনা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে।

মানববন্ধন থেকে সাংবাদিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিকালের মধ্যে টিপুকে মুক্তি না দিলে আরও কঠোর আন্দোলনে যাবে সাংবাদিকসমাজ।

/কেএইচটি/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক