সাতক্ষীরার কোন আম কবে বাজারে আসবে

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৭আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৭:০৭

সাতক্ষীরা জেলার আম সংগ্রহ ও বাজারজাতের ক্যালেন্ডার নির্ধারণ করেছে জেলা প্রশাসকের কার্যালয়। এ বছর ৫ মে থেকেই বাজারে উঠবে এ জেলার আম।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ে নিরাপদ আম বাজারজাত করা বিষয়ক মতবিনিময় সভায় চাষি, ব্যবসায়ী ও কৃষি কর্মকর্তাদের সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জানানো হয়, গোবিন্দভোগ, গোপালভোগসহ দেশীয় প্রজাতির বৈশাখী আম ৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ২৭ মে ও আম্রপালি বাজারে উঠবে ৫ জুন।

জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, নির্দিষ্ট সময়ের আগে গাছ থেকে আম পাড়া ও বাজারজাত করা যাবে না। ধাপে ধাপে পরিপক্ব হয় গোবিন্দভোগ, গোপালভোগ, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি জাতের আম। এ বছর ৭০ মেট্রিক টন আম বিদেশে রফতানির আশা করছে কৃষি বিভাগ।

মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
পৃথিবীর সবচেয়ে মিষ্টি আম ‘কারাবাও’
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম