ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু

যশোর প্রতিনিধি
১৫ জুন ২০২৫, ০৮:১৫ আপডেট : ১৫ জুন ২০২৫, ০৮:২১

যশোরের চৌগাছায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আহত বড় ভাই রবিউল ইসলাম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ইব্রাহিমের (৪৫) ছুরিকাঘাতে বড় ভাই রবিউল ইসলাম গুরুতর আহত হন।

শনিবার (১৪ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পুড়াহুদা গ্রামে এই ঘটনা ঘটে। রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম মারা যান। ইব্রাহিম ও রবিউল পুড়াহুদা গ্রামের রফিউদ্দীনের ছেলে।

নিহতের ছেলে খালিদ হাসান জানান, পৈতৃক সম্পত্তি নিয়ে তার বাবা রবিউল ইসলামের সঙ্গে চাচা ইব্রাহিমের বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার চাচা ইব্রাহিম তাদের রান্নাঘরের টিন বিক্রি করে দেন। বাধা দিলে তিনি ধারালো ছুরি দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে  যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতিতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, একাধিক বিয়ে ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগে ইব্রাহিম সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত রবিউল ইসলাম মারা গেছেন। ওই ঘটনায় এখনও (রাত ১১টা) কোনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক