বেড়িবাঁধের পাশ থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার, হত্যা বলে ধারণা পুলিশের

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২১ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪১

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধের পাশ থেকে বিজন কুমার দে (৬২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামের পাউবোর বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বিজন কুমার দে বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দে’র ছেলে। তিনি চিংড়ি রেণুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বিজনের ছোট ভাই স্কুলশিক্ষক রঘুনাথ দে বলেন, ‘স্ত্রী আগেই মারা যাওয়ায় বাড়িতে একা এক ঘরে থাকতেন বিজন কুমার। মঙ্গলবার বিকাল ৫টার দিকে স্থানীয় পাইথালী বাজারে যান তিনি। কিন্তু রাতে বাসায় ফেরেননি। রাত ১০টার দিকে ছেলে প্রণব দে ফোন করলে মোবাইল বন্ধ পায়। বুধবার সকালে ঘরে ঢুকে ছেলে দেখে রাতের খাবার পড়ে আছে। সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই, পাশের চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে মরদেহ পড়ে আছে। পরে প্রণব ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করে। সঙ্গে সঙ্গে আশাশুনি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারা ১০টার দিকে এসে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।’

আশাশুনি থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যা। দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। নিহতের ছেলে প্রণব দে বাদী হয়ে মামলা করবেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখছি আমরা।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
সালিশে বসার আগেই যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক