পাঁচ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

বেনাপোল প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৫, ১২:১৭আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:১৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৫ দিনের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

আজ শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১০ ট্রাক ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি হয়েছে। এ সময়ের মধ্যে বাংলাদেশি কোনও পণ্য ভারতে রফতানি হয়নি। আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। আজ শনিবার সকাল থেকে আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু হয়েছে।’

বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ভারতে দুর্গাপূজার ছুটি থাকায় ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ছিল। আজ শনিবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রফতানি শুরু হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি