বাংলা ট্রিবিউনের সাংবাদিক সবুজের বাবার মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:১৬

অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া প্রতিনিধি কুদরতে খোদা সবুজের বাবা শফিউল্লাহ শেখ (৭৬) মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় কুষ্টিয়ার মিরপুর পৌরসভার সুলতানপুর পূর্বপাড়া কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। জানাজার নামাজের ইমামতি করেন সুলতানপুর সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা আজগর আলী। এ সময় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। 

এর আগে সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।

মরহুম শফিউল্লাহ শেখ বাংলাদেশ রেলওয়ের সাবেক স্টেশন মাস্টার ছিলেন। তিনি ২০০৬ সালে অবসরে যান। তিনি হার্ট, অ্যাজমাসহ কয়েকটি রোগে আক্রান্ত ছিলেন। 

মরহুম শফিউল্লাহ শেখ কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ড সুলতানপুর মহল্লার মৃত খেদের আলী শেখের ছেলে।

/এফআর/
সম্পর্কিত
গাজীপুরে বাংলা ট্রিবিউনের সাংবাদিকের বাসায় চুরি
চট্টগ্রাম থেকে সরাসরি শিপিং রুটে আগ্রহী থাইল্যান্ড
বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন কার্যালয় পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
একটি ফুড ট্রাক, দুই নারী; যেভাবে গড়ে তুললেন রেস্তোরাঁ সাম্রাজ্য
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
বাজারে সরকারের হস্তক্ষেপের কারণে খাদ্যপণ্যের দাম বাড়েনি, দাবি রিজভীর
বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু 
বারডেম হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে এক ব্যক্তির মৃত্যু 
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি