বাগেরহাট-৩ আসনের প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থী একসঙ্গে একই অঙ্গীকার করলেন

মোংলা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:৪১

আসছে জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে বাগেরহাট-৩ সংসদীয় আসনে (মোংলা-রামপাল) ঘের দখল, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক নির্মূল করা হবে বলে অঙ্গীকার করেছেন প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী। 

সোমবার (২৬ জানুয়ারি) পৌর শহরের শ্রমিক সংঘের মাঠে সুশাসনের জন্য নাগরিক, সুজন মোংলা কমিটি  আয়োজিত ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়েত ইসলামীর মাওলানা আব্দুল ওয়াদুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান ও জেএসডির হাবিব মাস্টার এই অঙ্গীকার করেন।

এ সময় অনুষ্ঠানে আসা দলীয় কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা। বলেন, গণতন্ত্র উত্তরণে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নাই।

‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সুজন’ মোংলার সভাপতি ফ্রান্সিস হালদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূর আলম শেখ। অনুষ্ঠানে প্রার্থীরা জনগণের সামনে তাদের নির্বাচনি ইশতেহার তুলে ধরেন। এরপরে জনগণের পক্ষ থেকে প্রার্থীদেরকে প্রশ্ন করা হয় এবং প্রার্থীরা উত্তর দেন। অনুষ্ঠানে প্রার্থীরা সুস্পষ্ট অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যা অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়।

পরে নাগরিক দায়িত্ব হিসেবে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থী নির্বাচনের জন্য ভোটারদের শপথবাক্য পাঠ করানো হয়।

/এফআর/
সম্পর্কিত
সরকারি গাছ কেটে আসলাম চৌধুরীর জন্য বিক্ষোভ, বিএনপির দুই কর্মী গ্রেফতার
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলে নেতাকর্মীদের ক্ষোভ
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
সর্বশেষ খবর
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
আগস্টে রফতানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
২৭ দিন পর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, কনটেন্ট ক্রিয়েটর ইমন গ্রেফতার
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
ছেলের মরদেহ শনাক্তে শেষ হলো ৪ দিনের অনুসন্ধান
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি