কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি 
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৬

কুষ্টিয়ার দৌলতপুরে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় নামক স্থানে এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর গ্রামের মির্জা মজিবর রহমানের ছেলে আনিছুর রহমান, দফাদার পাড়া গ্রামের জালাল প্রামাণিকের ছেলে জাহেদুল ইসলাম, শাফাতের ছেলে আশরাফুল প্রামাণিক ও আব্দুল লতিফের ছেলে নওয়াব।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ আনিছুর রহমানসহ দুই জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ আনিছুর রহমান বলেন, গত ৫ ফেব্রুয়ারি চর সাদিপুর গ্রামের শিহাবসহ কয়েকজন আমার মেয়ের ঘরে ঢুকে নগদ ৪৫ হাজার টাকাসহ কিছু গয়না চুরি করে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি দৌলতপুর থানায় একটি জিডি করা হয়। এরপর থেকে শিহাব ফোনে হুমকি দিতে থাকে। সোমবার  কয়েকজন মিলে চোর ধরতে গেলে শিহাব, দোয়েল ও রিন্টু আমাদের ওপর গুলি চালায়।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধসহ চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আনিছুর রহমানের পায়ে গুলি লেগেছে। এদের মধ্যে দুই জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত আছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি