সাতক্ষীরায় ১৮ মাস পর ছাত্রলীগের মিছিল, কার্যালয়ে পতাকা উত্তোলন

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৫ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৫

১৮ মাস সাংগঠনিক কর্মকাণ্ডে অনুপস্থিত থাকার পর সাতক্ষীরায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মিছিল শেষে জেলা ছাত্রলীগ কার্যালয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে শহরের বড় বাজার সড়ক থেকে মিছিল বের করা হয়। মিছিলটি জেলা ছাত্রলীগ কার্যালয়ে যায়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী অংশ নেন। পরে কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তারা পুনরায় কার্যক্রমে ফিরেছেন বলে দাবি করেন।

এ সময় পৌর যুবলীগের নেতাকর্মীরা জানান, তারা রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে শিগগিরই রাজপথে ফিরবেন। সংগঠনের প্রতিটি নেতাকর্মী আবারও ফিরবেন।

দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাত্রলীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উড়ছে। তবে কার্যালয়টির মূল ফটক তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

/এএম/ 
সম্পর্কিত
যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: চূড়ান্ত শুনানি হয়নি ক্ষতিপূরণসংক্রান্ত ২ রিট মামলা
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!
মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা!
যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো দেশের একাংশ
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার
গোপালগঞ্জে থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার