কুষ্টিয়ায় সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৬, ১৩:৪৫আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ১৩:৫০

কুষ্টিয়া কুষ্টিয়ার ভেড়ামারায় সাবেক ইউপি সদস্য বজলুর রহমান ওরফে বজু কর্তৃক ১৩ বছরের এক কিশোরী ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ওই কিশোরী ধরমপুর এএসকেএমপি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।
ওই কিশোরীর পরিবার জানায়, বৃহস্পতিবার রাতে তার মেয়ের মুখ আটকিয়ে  গোয়ালঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ফেলে রেখে যায় বজু মেম্বার। শুক্রবার ভোররাতে অজ্ঞান অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে।
আরও পড়ুন:

৬৬ হাজার ইয়াবা উদ্ধার, ৩ ব্যবসায়ী গ্রেফতার

ধর্ষণের শিকার ওই কিশোরী জানায়, দীর্ঘদিন ধরেই  বজু মেম্বার আমাকে উত্যক্ত করে আসছিল। রাতে আমার মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার আগেই আমি তাকে চিনতে পারি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আতিকুর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন:

কনে দেখতে গিয়ে ‘খাবার খেয়ে’ হাসপাতালে ১৮ জন

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের