সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা এলাকার একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আবুবক্কর শেখ নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন, সোনাতলা গ্রামের আজগার  আলীর ছেলে আব্দুল্লাহ (৮) ও বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।

নিহতদের প্রতিবেশী ইশরাত আলী জানান, শিশু ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় শিশু ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়।

একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। বিষয়টি প্রথমে একই এলাকার আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে আসলে তিনি স্থানীয়দের খবর দেন। পরে তারা পুকুর থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

/এনআই/
সম্পর্কিত
বিষপানে অসুস্থ বাবা ও মারা যাওয়া তিন সন্তানের পরিচয় মিলেছে
বিষপানে অসুস্থ বাবার পাশে পড়ে ছিল ৩ সন্তানের লাশ
ছোটবেলার সেই শাবনাজ-লিমা এখন কোথায়
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক
প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে মেহেরপুরে যুবক আটক
আজ পুরোনো বন্ধুকে খুঁজে নেওয়ার দিন
আজ পুরোনো বন্ধুকে খুঁজে নেওয়ার দিন
লংমার্চ না করে সরকারকে সময় দিন: ডিএসসিসি প্রশাসক
লংমার্চ না করে সরকারকে সময় দিন: ডিএসসিসি প্রশাসক
‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
নাহিদ-শফিকুরের উদ্দেশে রাশেদ খাঁন‘দুই নেতার কারও আহ্বানেই জাতি সাড়া দিচ্ছে না’
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ