নড়াইলে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৩৮) খুলনায় হাসপাতালে মারা গেছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। নিহত হাসান শেখ কালিয়ায় কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকায় যাতে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে কলাবাড়িয়া এলাকায় সোহেল মেম্বারের লোকজন ও আবেদ শেখের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

/আইএএম/
সম্পর্কিত
মা-ভাবিকে কুপিয়ে ও ভাতিজিকে আছড়ে মারলো যুবক
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪
মাদ্রাসা অধ্যক্ষকে গুম-হত্যা: ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলো ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
১৬ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
১৬ জনকে নিয়োগ দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে