সরকার নির্ধারিত দামেও মিলছে না সিলিন্ডার গ্যাস, সংসদে প্রশ্নে যা বললেন বাণিজ্যমন্ত্রী 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ২২:২৯ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২২:২৯

সরকার নির্ধারিত দামেও সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য বাজারে কিনতে পারছেন না ভোক্তারা। চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়মের কারণে কিছু ক্ষেত্রে সরকারি নির্ধারিত দাম কার্যকর হচ্ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নিয়মিত বাজার তদারকি করছে।

সরকারি মূল্য কার্যকর না হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, চাহিদা ও সরবরাহের তারতম্য, পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়ম দায়ী।

এসব অনিয়ম প্রতিরোধে সরকার নিয়মিত বাজার তদারকি ও বিশেষ অভিযান পরিচালনা করছে জানিয়ে মন্ত্রী বলেন, অবৈধ মজুতদার, কৃত্রিম সংকট সৃষ্টিকারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিষ্ঠান সিলগালাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধভাবে মজুত করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করে সরকার নির্ধারিত মূল্যে তাৎক্ষণিক বিক্রির ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

এ ছাড়া ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন ও ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ নিশ্চিত করা হচ্ছে। সরবরাহ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা আদায়ের প্রবণতা ও অনিয়ম চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাণিজ্যমন্ত্রী জানান, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে এ পর্যন্ত গ্যাস সিলিন্ডারের মূল্য ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে ৫৪২টি বাজার তদারকি করা হয়েছে। এসব তদারকিতে ৭৮২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৭ লাখ ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। 

/এসএমএ/ইউএস/
সম্পর্কিত
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী
গত অর্থবছরে ১২৬ মিলিয়ন ডলারের ফল রফতানি করেছে বাংলাদেশ
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি ৭.৮৬ বিলিয়ন ডলার: সংসদে বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
বেশিরভাগ কৃষক ‘মূর্খ’ বললেন এমপি, চিফ হুইপের আপত্তিতে শব্দ এক্সপাঞ্জ
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
সংসদে ফোনে কথা বলায় এমপিকে স্পিকারের তিরস্কার
ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল
ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করেছিল ইসরায়েল
আ.লীগ নেতাকর্মীদের দেশে অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার দেবে বিজিবি
আ.লীগ নেতাকর্মীদের দেশে অনুপ্রবেশের তথ্য দিলেই পুরস্কার দেবে বিজিবি
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার