ময়মনসিংহে ‘জেএমবি সদস্য’ বিল্লাল মেম্বার গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ১৩:৩৯আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৩:৩৯

গ্রেফতার বিল্লাল হোসেন ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া গ্রামে অভিযান চালিয়ে জেএমবির তালিকাভুক্ত সদস্য বিল্লাল হোসেন ওরফে বিল্লাল জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বিল্লাল দাপুনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাস ও বিস্ফোরক আইনে চারটি মামলা রয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনার খবর পেয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে দাপুনিয়ায় নিজ বাড়ি থেকে বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। রাতেই তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

ওসি জানান, বিল্লালের বিরুদ্ধে সন্ত্রাস ও বিস্ফোরক আইনে ২০১৬ সালে দুটি ও ২০০৫ সালে ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭ ধারায় আরও দুটি মামলা রয়েছে। সে ওই মামলায় জামিনে আছে।

পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি কামরুল।

এদিকে, দাপুনিয়া গ্রামের শিক্ষক শামসুল হক জানান, বিল্লাল মেম্বারকে এলাকাবাসী জুয়াড়ি বিল্লাল হিসেবেই চেনে। সে জেএমবি কার্যক্রমের সঙ্গে জড়িত কিনা তা জানা নেই।

/বিএল/

আরও পড়ুন:
না.গঞ্জে তামিমের আস্তানায়ও ছিল কুমিল্লায় গ্রেফতার হওয়া অমি!

পাবনায় চার্চের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের