৩ দিন পর নেত্রকোনা শহরের কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ

নেত্রকোনা প্রতিনিধি
১৪ মে ২০১৮, ০৯:০২আপডেট : ১৪ মে ২০১৮, ১০:৩৫

নেত্রকোনা তিনদিন পর নেত্রকোনা শহরের কিছু স্থানে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে জেলার বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগ (পিডিবি)। রবিবার (১৩ মে) রাতে ১ থেকে ৪ নম্বর ফিডারে সংযোগের মাধ্যমে শহরের মোক্তারপাড়া, জয়নগর, কালীবাড়ি, ছোটবাজারসহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে কর্তৃপক্ষ। তবে এখনও অন্ধকারাচ্ছন্ন রয়েছে পৌর এলাকার সাতপাই, আন্দনবাজারসহ বেশ কয়েকটি প্রধান এলাকা।

নেত্রকোনা পিডিবির নিবার্হী প্রকৌশলী আফজাল হোসেন জানান, সব লাইনে এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়নি।   আগামী কালের মধ্যে বাকি লাইন মেরামত করে বিদ্যুৎ সরবারাহ করা হবে।

উল্লেখ্য, নেত্রকোনায় কালবৈশাখী ঝড়ের কারণে ১৩০টি বিদ্যুতের খুঁটি ভেঙে যাওয়ায়  শুক্রবার (১১ এপ্রিল) ভোর থেকে সংযোগ লাইনে বিঘ্ন ঘটায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। এতে জেলা শহরসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও গ্যাস সংকট। এছাড়া হাসপাতালে রোগীদের দুর্ভোগসহ জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের