শেরপুরে ভাই হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

শেরপুর প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৯, ২১:০৬আপডেট : ২৯ জানুয়ারি ২০১৯, ২১:২০

আদালত

শেরপুরে ভাই হত্যার দায়ে নান্দা মিয়া (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। এ ছাড়া, আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় আদালত নান্দা মিয়ার ছেলে সোহেলকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মুসলেউদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

নান্দা মিয়া শ্রীবরদী উপজেলার কেকেরচর ইউনিয়নের পূর্ব লঙ্গরপাড়া গ্রামের  মৃত ইজ্জত আলীর ছেলে।

এপিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ঠু জানান, জমি সংক্রান্ত বিরোধে ২০১৪ সালের ১৬ আগস্ট নান্দা মিয়া তার ভাই আব্দুল করিমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী জহুরা বেগম বাদী হয়ে ৬ জনের নামে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৫ সালের ২৫ জুন আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। বাদীসহ ৯ জন মামলায় সাক্ষ্য নেন আদালত। বিচারিক পর্যায়ে সাক্ষ্যগ্রহণ ছাড়াও উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত আজ (মঙ্গলবার) এ রায় দেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’