ইসলামপুরে দুর্বৃত্তের হামলায় নিহত ১

জামালপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৩ আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩৪

জামালপুর জামালপুরের ইসলামপুরে যমুনাচরের সাপধরী ইউনিয়নের চর শিশুয়া গ্রামে দুর্বৃত্তের হামলায় জামাত আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা সূত্রে জানা যায়, চর শিশুয়া গ্রামের রইসউদ্দিনের বাড়িতে গত রবিবার একদল চোর গুরু চুরি করতে আসে। এসময় জিয়াউল (২০) নামের একজন ধরা পড়ে। পরে তাকে মারপিট করে ছেড়ে দেওয়া হয়।এরই জের ধরে শক্রবার রাতে গরু চোর চক্রের কয়েকজন স্থানীয় রইস উদ্দিনের বাড়িতে হামলা চালায়। এতে আহত হন রাইসের ছেলে জামাত আলী (৪০), জাহিদুল (৩৮), আহাদ আলী (৩৬), ছোট ভাই কবজ উদ্দিনের ছেলে ছলিম উদ্দিন (৪০) এবং ইনতুল্লার ছেলে ফকির আলী (২৭)। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামাত আলীর অবস্থার অবনতি বুঝে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ রাতে জামাত আলীর মৃত্যু হয়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন বলেন, ‘এ বিষয়ে থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
অমৃতসরের রাস্তার মাঝেই প্রকাশ্য গুলি, প্রাণ হারালেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
জবিতে ‘নৈতিক অভিভাবকত্ব’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন