খালিয়াজুরীতে নৌকাডুবি: নিখোঁজ ২

নেত্রকোনা প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৪:৫৭আপডেট : ২৭ মে ২০২০, ০৪:৫৭

নেত্রকোনা নেত্রকোনার খালিয়াজুরীতে ইঞ্জিনচালিত একটি নৌকাডুবিতে দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লেপসিয়া এলাকার হারাকান্দিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিখোঁজ দু’জন হচ্ছেন—মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের মহব্বতনগর গ্রামের সুশীল দাস (৫২) এবং একই গ্রামের মনু মিয়ার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।

খালিয়াজুরী থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, সকালে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় সাত ব্যক্তি মোহনগঞ্জের গাগলাজুর থেকে লেপসিয়া এলাকায় আসছিলেন। পথে হারাবকান্দি পৌঁছলে নৌকাটি নদীর স্রোতে ডুবে যায়। এ সময় ৫ জন সাঁতরে তীরে উঠতে পারলেও দুই জন নিখোঁজ হন। স্থানীয়দের সহযোগিতায় লেপসিয়া তদন্তকেন্দ্রের পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে। ময়মনসিংহের দমকল বাহিনীর ডুবুরিদের খবর দেওয়া হয়েছে।

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের