স্ত্রীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন, পৌঁছালেন লাশ হয়ে

ময়মনসিংহ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২১, ১৩:৩৭আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ১৩:৪২

ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ-রঘুরামপুর এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী রাসেল মৃধা (৩৫) নিহত হয়েছেন। তিনি নেত্রকোনা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১টার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নেত্রকোনা থেকে মোটরসাইকেলে করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন রাসেল। পথে শম্ভুগঞ্জ রঘুরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি মারা যান। মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি